Sylhet Today 24 PRINT

বড়লেখায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় জরিমানা

বড়লেখা প্রতিনিধি  |  ০২ এপ্রিল, ২০২১

মৌলভীবাজারের বড়লেখা হাজীগঞ্জ বাজারের হক ব্রাদার্স নামের এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় শুক্রবার (২ এপ্রিল) রাত ৭টা ৫০ মিনিটের দিকে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা মেনে রাত ৭টার দিকে বেশিরভাগ দোকান বন্ধ করা হয়। কিন্তু হাজীগঞ্জ বাজারের হক ব্রাদার্সে বেচাকেনা হচ্ছিল। এসময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.