Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট, অর্থদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি |  ০২ এপ্রিল, ২০২১

মৌলভীবাজার সদরের বিভিন্ন এলাকায় শুক্রবার স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এ সময় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ১৮টি মামলায় মোট ১২ হাজার ১৭৫ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া, সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধ রাখা ও করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), মৌলভীবাজার সদর সুনজিত কুমার চন্দ এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. তানভীর হোসেন, মো. রফিকুল ইসলাম, এবং অর্ণব মালাকার। মোবাইল কোর্ট পরিচালনায় সাহায্য করে র‍্যাব-০৯, শ্রীমঙ্গল ও সদর থানা পুলিশ।

করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানে এবং জনসচেতনতা বৃদ্ধিতে মৌলভীবাজারে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.