Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে করোনার সংক্রমণ বেড়েছে ফের

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৩ এপ্রিল, ২০২১

সিলেটের গোলাপগঞ্জে ফের করোনার সংক্রমণ বেড়েছে। গত তিনদিনে উপজেলায় ছয়জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন একজন। মারা যাওয়া ব্যক্তি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামের আবদুল কাদির (৫০)।

এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ৩৭৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬০ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৪ জন। আইসোলেশনে আছেন ৫ জন। এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২১৫৯ জনের। করোনার টিকা গ্রহণ করেছেন ৬৬৪৩ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.