Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর উপজেলার ১১ নং ওয়ার্ডের উপ নির্বাচন স্থগিত

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৩ এপ্রিল, ২০২১

সুনামগঞ্জের জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডে আগামী ১১ এপ্রিল ঘোষিত উপ নির্বাচন স্থগিত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র কার্যালয় ঘোষিত তফসিল অনুযায়ী ২১ মার্চ মনোনয়ন পত্র দাখিল। তিন জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তারা হলেন উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা সৈয়দ তছলিমুর রহমান দুলাল, জাহাঙ্গীর হোসেন কোরেশী (মুকুল)ও সমছু মিয়া।

১১ এপ্রিল ভোট গ্রহণের লক্ষ্যে প্রার্থীরা প্রচারণা জনসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় দেশের সব স্থানীয় সরকারের নির্বাচন স্থগিত করা হলে জেলা পরিষদের উপ নির্বাচন স্থগিত করা হয়।

উল্লেখ্য জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া,আশারকান্দি, পাইলগাঁও, পাটলী, মীরপুর,রানীগঞ্জ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন নিয়ে জেলা পরিষদের ১১ নং ওয়ার্ড।

২০১৭ সালে প্রথম বারের মতো ভোটের মাধ্যমে ১১ নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হন জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতি ফুটবলার সৈয়দ সাব্বির আহমেদ। গত বছরের ১৯ ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে তিনি মারা গেলে ওয়ার্ডটি শূন্য ঘোষিত হওয়ার উপ নির্বাচনের আয়োজন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.