Sylhet Today 24 PRINT

মামুনুলের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট: গ্রেপ্তার যুবলীগ নেতার জামিন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০২১

নারায়ণগঞ্জের রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হকের নারীসহ অবরুদ্ধের ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে গ্রেপ্তার হয়েছিলেন তাহিরপুরের যুবলীগ নেতা এমাদ হোসেন জয়। সোমবার আদালত তাকে জামিন প্রদান করেছে।
 
সোমবার দুপুরে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাগিব নূর তাকে জামিন দেন।

মামুনুল হকের রিসোর্টকান্ড নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় রবিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার বাদাঘাট বাজারের বাদামপট্রি থেকে তাকে আটক করে তাহিরপুর থানা পুলিশ। পরে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়।

জয় ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।

সুনামগঞ্জ জেলা যুবলীগের সভাপতি খায়রুল হুদা চপল বলেন, আমরা এ ঘটনায় নিন্দা জানাই। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে ভাইরাল পোস্ট শেয়ারের ঘটনায় মামলা ও জেল হাজতে প্রেরণে আমরা হতবাক হয়েছি। যারা দেশে ভাঙচুর ও হামলা করে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.