Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে মাদকসহ গ্রেপ্তার ২

চুনারুঘাট প্রতিনিধি  |  ০৫ এপ্রিল, ২০২১

হবিগঞ্জর চুনারুঘাটে ১৪  কেজি গাজাঁসহ দুই  জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ৯ (হবিগঞ্জ ক্যাম্প)  এর সদস্যরা। সোমবার (৫এপ্রিল) ভোরের দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর সিনিয়র এএসপি লুৎফর রহমান ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল উপজেলার দেওরগাছ ইউনিয়নের আমতলী বাজারের পাশে অভিযান পরিচালনা করে ১৪কেজি গাজাঁসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ওই ইউনিয়নের চান্দুপুর বস্তি এলাকার রতন শীলের পুত্র পিন্টু শীল (২৮) ও একই এলাকার মোঃ আতাব আলীর পুত্র মোঃ শিপন মিয়া(৩০)। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের মাদক আইনে মামলা দায়ের পর গ্রেপ্তারকৃতদের  চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.