Sylhet Today 24 PRINT

তাহিরপুরে শনির হাওরে ধান কাটা উৎসবের উদ্বোধন

তাহিরপুর প্রতিনিধি |  ০৭ এপ্রিল, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ধান কাটা উৎসব উদ্বোধন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।

বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের শনির হাওরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধান কাটা উৎসবের আয়োজন করে।

এ সময় কৃষি শ্রমিকদেরকে উৎসাহ দেওয়ার জন্য ধান কাটায় অংশ্রগহন করেন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, সুনামগঞ্জ উপপরিচালক ফরিদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দোলা, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী মুর্তজা, তাহিরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন, আওয়ামী লীগের অন্যতম সদস্য সেলিম আখুঞ্জি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, মৎস্যজীবী লীগের আহবায়ক আলম জিলানী সোহেল, সদস্য সচিব আজিজুল হক, ছাত্রলীগ সভাপতি আবুল বাসার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.