Sylhet Today 24 PRINT

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন, এক ব্যক্তির ১৫ দিনের কারাদণ্ড

মাধবপুর প্রতিনিধি |  ০৭ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ এপ্রিল) সকালে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ উপজেলার পূর্ব আন্দিউড়া ব্রিজের নিকট অভিযান চালান। সেখানে সাদ্দাম চৌধুরীকে আটক করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সহকারী কমিশনার(ভূমি) মহিউদ্দিন আহামেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.