Sylhet Today 24 PRINT

তেতলীতে যুবতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৮ এপ্রিল, ২০২১

সিলেটের দক্ষিণ সুরমার ৩নং তেতলী ইউনিয়নের গুরগাঁও গ্রামে শারমিন বেগম (২৮) নামের এক যুবতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শারমিন একই গ্রামের আজম আলীর মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ শারিমন বেগমের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওইদিন সকালে নিজ বসত কক্ষে শারমিন বেগম গলায় ওড়ান পেঁচানো ও ঝুলন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে মৃত্যুটিকে আত্মহত্যা বলে ধারনা করছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের জানান, কি কারণে কিশোরী আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। তরুণী শারমিন অবিবাহিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.