Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা।

উপজেলার নোয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে নির্ধারিত সময়ে দোকান বন্ধ না করার অপরাধে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ শত টাকা জরিমানা করেন।

এ সময় তিনি সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.