Sylhet Today 24 PRINT

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মোজয়, রোববার যোগদান

সিলেটটুডে ডেস্ক |  ১০ এপ্রিল, ২০২১

ডা. জন্মোজয় দত্ত (শংকর) আগামীকাল রোববার (১১ এপ্রিল) সিলেট সিভিল সার্জন অফিসে ডেপুটি সিভিল সার্জন হিসেবে যোগদান করবেন। এর আগে তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে কর্মরত ছিলেন।

ডা. জন্মোজয় দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিনের উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি নগরীর ৭০/১ মৌসুমী আবাসিক এলাকা আগপাড়া মিরাবাজার সিলেট নিবাসী ও কিশোরী মোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষক শক্তিপদ দত্ত ও সুমিতা দত্ত এর পুত্র।

তাঁর বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর গ্রামে। ডা. জন্মোজয় দত্ত তার নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও আর্শীবাদ কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.