Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাড়ি চাপায় মেছোবাঘের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে গাড়িচাপয় একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) রাত পৌঁনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সাংবাদিক রাকিব জানান, মেছো বাঘটি রাতের আঁধারে কনো এক সময় রঘুনন্দন পাহাড় থেকে বেরিয়ে লোকালয়ে আশার জন্য মহাসড়ক পার হচ্ছিল।

এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে শাহজিবাজার গ্যাসফিল্ড এলাকায় অজ্ঞাত একটি গাড়ি মেছো বাঘটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এটির মৃত্যু হয়।

এদিকে, মেছো বাঘের খবর শুনে স্থানীয়রা দেখতে ভিড় জমান। মৃত মেছো বাঘটি দেখার পর আশেপাশের পাহাড়ে আরও মেছো বাঘ থাকার আশঙ্কা করছে এলাকাবাসী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.