Sylhet Today 24 PRINT

বাবার সাথে মাটি আনতে গিয়ে শিশু নিহত

হবিগঞ্জ প্রতিনিধি  |  ১০ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের বানিয়াচঙ্গে বাবার মাটি বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে নাদিরা আক্তার (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আতুকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নাদিরা আক্তার ওই গ্রামের রুমান আখঞ্জীর মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার (ওসি) মোঃ এমরান হোসেন।

তিনি জানান, নাদিরা আক্তার নামে ওই শিশু বাবার সাথে মাটি আনতে ট্রলিযোগে গ্রামের পাশ্ববর্তী হাওরে যায়। মাটি নিয়ে বাড়ি পৌছার পর অসাবধানতাবশত শিশুটি মাটি বোঝাই ট্রলির চাকার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.