Sylhet Today 24 PRINT

সিলেটে ট্রাক্টরচাপায় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক  |  ১০ এপ্রিল, ২০২১

সিলেটে ট্রাক্টরচাপায় এক কিশোর নিহত হয়েছে। সিলেটের জালালাবাদ থানাধীন মিরপুর গ্রামে শনিবার (১০ এপ্রিল) বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে। নিহত ছাবের মিয়া (১২) মিরপুর গ্রামের জামাল মিয়ার ছেলে।

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাপ উল্যাহ তাহের জানান, বেলা আড়াইটার দিকে মিরপুর গ্রামের জামাল মিয়ার বাড়ির সামনে দিয়ে মাটিভর্তি ট্রাক্টর যাওয়ার সময় সেই ট্রাক্টরের ধাক্কায় তার ছেলে  ছাবের মিয়া মারাত্মক আহত হয়।

স্থানীয়রা ছাবেরকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।

পরে জালালবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.