Sylhet Today 24 PRINT

ছাতকে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

ছাতক প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০২১

ছাতকে সড়ক দুর্ঘটনায় রেণু ইসলাম (২২) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। সে উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা (খালপাড়) গ্রামের রাহিম উদ্দিনের ছেলে ও ছাতক সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র।

রোববার দিবাগত রাত ১১টার দিকে কালারুকা বাজার থেকে বাইসাইকেল চালিয়ে তার বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালপাড় ব্রিজ থেকে নিচে পরে মারাত্মক আহত হয়।

পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কালারুকা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান অদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.