Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০২১

মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ মো. শামীম মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃত ওই যুবক মাধবপুরের পরমন্দপুর এলাকার মো. মঞ্জু মিয়ার ছেলে।

সোমবার (১২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে র‌্যাব-৯ সিলেটে মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রোববার (১১ এপ্রিল) রাত ৯ টার দিকে মাধবপুরের ৬নং শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগানের ভিতওে অভিযান পরিচালনা কওে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.