Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৩ এপ্রিল, ২০২১

সিলেটের গোলাপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় আলাউদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টায় সিলেটের একটি বেসরকারি মেডিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


নিহত আলাউদ্দিন পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের মৃত মখদ্দছ আলীর পুত্র ও তিনি পেশায় একজন গাড়ি চালক। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা সাংবাদিক মো. শাহ আলম।
   
জানা যায়, গত ৮ এপ্রিল ( বৃহস্পতিবার) সকাল ৮টায় সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ কদম গাছের তলে সিলেটগামী একটি পিকআপ ভ্যান আলাউদ্দিন আহমদ গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে একটি নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বাবুল আহমদের অবস্থা কিছুটা ভালো হওয়ায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে আলাউদ্দিন ৫ দিন চিকিৎসাধীন থেকে আজ মৃত্যুবরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.