Sylhet Today 24 PRINT

জুড়ীতে যুককের লাশ উদ্ধার

জুড়ী প্রতিনিধি |  ১৩ এপ্রিল, ২০২১

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগান এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ৭ টায় কচাই চা বাগান এলাকার সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ লেমনকে জানায়, পরে চেয়ারম্যান জুড়ী থানায় খবর দেয় ৯ টার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। লাশের গায়ে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

উদ্ধার শেষে যুবকের পরিচয় পাওয়া জানা যায়, বড়লেখা উপজেলার আতুয়া বড়াইল শাবাজপুর গ্রামের মৃত কালা মিয়া’র ও ছায়ারুন নেছার ছেলে সুলতান আহমদ(৩৮)। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে বিস্তারিত জানা যায়নি।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।  আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.