Sylhet Today 24 PRINT

চুনারুঘাট লকডাউন নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের অভিযান

চুনারুঘাট প্রতিনিধি |  ১৪ এপ্রিল, ২০২১

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন নিশ্চিতকরণে হবিগঞ্জের চুনারুঘাটে মোবাইল কোর্টের অভিযানে ৩টি মামলায় ১ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) বেলা ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চুনারুঘাট পৌরশহরসহ উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল। চুনারুঘাট থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করেছেন।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন নিশ্চিতকরণে এবং স্বাস্থ্য বিধি না মানায় উপজেলা প্রশাসন কঠোর ভূমিকায় রয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.