Sylhet Today 24 PRINT

চান্দগ্রামী বড় হাফিজ সাহেব ক্বিবলাহ (রহ:) বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

‘আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌঃ ফুলতলী বলেছেন, চান্দগ্রামী বড় হাফিজ সাহেব ক্বিবলাহ ছিলেন দেশের শীর্ষস্থানীয় আলেমে-দ্বীন, মুফাসসিরীন, মুহাদ্দিসীন, যুগের শ্রেষ্ঠতম ওলীয়ে কামিলদের একজন।

বড়লেখা প্রতিনিধি |  ০১ ফেব্রুয়ারী, ২০১৫

‘আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌঃ ফুলতলী বলেছেন, চান্দগ্রামী বড় হাফিজ সাহেব ক্বিবলাহ ছিলেন দেশের শীর্ষস্থানীয় আলেমে-দ্বীন, মুফাসসিরীন, মুহাদ্দিসীন, যুগের শ্রেষ্ঠতম ওলীয়ে কামিলদের একজন।

তিনি ছিলেন কুরআনের অন্যতম খাদেম। বড় হাফিজ সাহেব ক্বিবলাহ দাওয়াতের কাজে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বেড়াতেন। মানুষকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে বিরত থাকার তাগিদ দিতেন।

গত ২৯ জানুয়ারী হযরত শাহ ইয়াকুব বদরপুরী (রঃ) এর অন্যতম খলিফা সুলতানুল হুফ্ফাজ জনাব মরহুম আলহাজ্ব মোঃ আব্দুল বারী বড় হাফিজ ছাহেব ক্বিবলাহ চান্দগ্রামী (রঃ) এর বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে। উপজেলার চান্দগ্রাম বড় হাফিজ সাহেব (রঃ) এর মাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীর সমাগম ঘটে।

মাহফিলে হাফিজ মাওঃ মোঃ মুজ্জাম্মিল আলীর সভাপতিত্বে ও মাও: মোঃ কুতবুল আলম এবং হাফিজ মো: গোলাম রাব্বানির যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করেন হযরত মাওঃ আব্দুল বারী জিহাদী, মাহমুদুর রহমান, ইব্রাহিম আলী, কাজী আব্দুর রহমান, মোশাহীদ আহমদ কামালী, আব্দুর রহমান নিজামী, আব্দুল আহাদ জিহাদী প্রমুখ। এদিকে ২৯ জানুয়ারী ঈসালে সাওয়াব মাহফিলে প্রকাশিত আবদে বারী (রঃ) হুফ্ফাজুল কোরআন বোর্ডের অধীনে হাফিজি পরীক্ষায় উত্তীর্ণ সিলেট বিভাগের ৬৩ হাফিজিয়া মাদ্রাসার ৭৮ জন হাফিজের মধ্যে পাগড়ী ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া ১ম স্থান অধিকার প্রাপ্ত আরও ৪৩ জন হাফিজকে বৃত্তি প্রদান করা হয়। আবদে বারী (রঃ) হুফ্ফাজুল কোরআন বোর্ডের অধীনে ১৭তম কেন্দ্রীয় হাফিজিয়া ফাইনাল পরীক্ষা ২০১৪ সালের ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় সিলেট বিভাগের ৬৩ হাফিজিয়া মাদ্রাসার ৭০০ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন।-বিজ্ঞপ্তি।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.