Sylhet Today 24 PRINT

সিলেটে জুয়া খেলার অভিযোগে আটক ৪

নিজস্ব প্রতিবেদক  |  ১৫ এপ্রিল, ২০২১

সিলেটে জুয়া খেলার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত পৌণে ২টার দিকে সিলেটের বিমানবন্দর থানাধীন পীরেরগাঁওয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বিমানবন্দর থানাধীন পীরেরগাঁও মধুটিলার আবদুল হাশিমের ছেলে কুতুব উদ্দিন (৫০), ছালিয়ার মৃত আবদুল মজিদের ছেলে আলী হোসেন (৩৩), পীরেরগাঁও’র মৃত নবী হোসেনের ছেলে আফরোজ মিয়া ও একই গ্রামের মৃত মমরোজ আলীর ছেলে আবু বক্কর (৪৫)।

পুলিশ জানায়, পীরেরগাঁওস্থ আফরোজ মিয়ার ভূষিমালের দোকানের ভেতর জুয়াড়িরা আসর বসিয়ে জুয়া খেলছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিন সেট তাস ও নগদ ৯৪০ টাকা উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.