Sylhet Today 24 PRINT

লকডাউন ভঙ্গ: ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানে জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ১৫ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের মাধবপুরের মাধবপুর বাসস্ট্যান্ড ও জগদীশপুর বাজারে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশ অমান্য করায় ১৩টি মামলায় ২ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বাত্নক লকডাউনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা এই জরিমানা করেন।

এ সময় জনগণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
 
উপজেলা নির্বাহী  কর্মকর্তা  ফাতেমা-তুজ-জোহরা বলেন, ‘করোনা পরিস্থিতি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। মাস্ক অবশ্যই পরতে হবে। কেউ অপ্রয়োজনে বাইরে বের হবেন না। নিজে সচেতন হোন। অন্যকে সচেতন করুন।’
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.