কমলগঞ্জ প্রতিনিধি | ১৫ এপ্রিল, ২০২১
মৌলভীবাজারের কমলগঞ্জে পতনউষা ইউনিয়নের শহীদনগর বাজারে একটি মোদী দোকানে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে গোবিন্দ পালের দোকানের চাল কেটে ভেতরে প্রবেশ করে চুরি করে সংঘবদ্ধ চোর।
দোকান মালিক গোবিন্দ পাল বলেন, ‘চোর দোকানের ঘরের ওপরের চাল কেটে ভেতরে প্রবেশ করে। চোর নগদ ৯০ হাজার টাকা, মোবাইলফোনের রিচার্জ কার্ডসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে।’
ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহমান গাজী ঘটনাস্থল পরিদর্শন করেন।’
এসআই আব্দুর রহমান গাজী বলেন, ‘ঘটনাটি সন্দেহজনক ও পরিকল্পিত বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’