Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে বাবাকে কুপালো ছেলে

চুনারুঘাট প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে বাবাকে কুপিয়ে আহত করেছে ছেলে। শনিবার (১৭ এপ্রিল) রাত ১০টায় উপজেলার চান্দপুর চা বাগানে এ ঘটনাটি ঘটে।

আহত পিতা সমরা ভৌমিক (৬৫) ওই চা -বাগানের বিশ্বাস ভৌমিকের ছেলে।

স্থানীয়রা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলে শম্ভু ভৌমিক তার বাবা সমরা ভৌমিককে কুপিয়ে আহত করেন। স্থানীয়রা সমরা ভৌমিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় সমরা ভৌমিকের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

চুনারুঘাট চান্দপুর চা বাগানের স্থানীয় মেম্বার নিপেন্দ্র পাল এর সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.