Sylhet Today 24 PRINT

লকডাউন উপেক্ষা করে ‘জান্ডু-মান্ডু’ খেলছিলেন তারা

নিজস্ব প্রতিবেদক |  ১৮ এপ্রিল, ২০২১

সিলেটের মোগলাবাজার থানা এলাকার খালোমুখ থেকে জুয়া খেলার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ। শনিবার মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দের নেতৃত্বে ওসি মো. শামসুদ্দোহা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

পুলিশ জানায়, খালোমুখ বাজারের রেললাইনের উপর জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-  গুলজার হোসেন (৪০), মঞ্জুর আহমদ (৩০), আলী আহমদ (২৬), সাদিকুর রহমান (২৭), ইন্তাজ (৫০), মো. বেলাল মিয়া (৪৫), ও নাজমুল (৩৭)।

অভিযানের সময় তাদের কাছ থেকে ‘জান্ডু-মান্ডু’ বোর্ড এবং নগদ ৩ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা লকডাউন ও মহামারি কোভিড-১৯ করোনাভাইরাসের ভয়াবহতা তোয়াক্কা না করে জুয়া খেলার জন্য সমবেত হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.