Sylhet Today 24 PRINT

সিলেটে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ১৮ এপ্রিল, ২০২১

সিলেটের বড়শালায় জুয়া খেলার সরঞ্জামসহ ২ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা। শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৫ টার দিকে জুবের আহমদ (৩০) ও মো. আকমল হোসেন (২৫) কে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে সিলেট মহানগর পুলিশের সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত জুবের আহমদ এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকার আব্দুল নূর ও কুলসুমা বেগম দম্পতির পুত্র এবং মো. আকমল হোসেন একই এলাকার মো. আব্দুল রউফের ছেলে।

তাদের আটকের পর এয়ারপোর্ট থানার মামলা (নং-২৬, তাং-১৭/০৪/২০২১খ্রিঃ, ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪) দায়ে করা হয়। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.