Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে: ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

চুনারুঘাট প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুইটি ড্রেজার মেশিন ও পাইপ পুড়িয়ে ধ্বংস করেন।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ১নং গাজীপুর ইউপির ছনখোলা গ্রামের পার্শ্ববর্তী খোয়াই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল।

জানা যায়, রোববার দুপুরে উপজেলার ১নং গাজীপুর ইউপির ছনখোলা গ্রামের পার্শ্ববর্তী খোয়াই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত ড্রেজার মেশিন ও পাইপ পুড়িয়ে ধ্বংস করেছেন। এ অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেছেন।

চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল বলেন, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের করতে পেয়ে বালু খেকোরা সেখান থেকে পালিয়ে যায়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.