Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৮ এপ্রিল, ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে রাজু মৃধা (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে চুনারুঘাট উপজেলার চাঁনপুর চা বাগানের রঘুবির মৃধার ছেলে।

শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বনবীর ইউনিয়ন এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ এর একটি দল।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি- ২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্ত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ২নম্বর বনবীর ইউনিয়নের আলীসারকুল এলাকায় অভিযান চালায়। এসময় স্থানীয় জামাল মিয়ার হোটেলের সামন থেকে ৫ কেজি  গাঁজা জব্দসহ পেশাদার মাদক কারবারি রাজু মৃধাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় স্থানীয় থানায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.