Sylhet Today 24 PRINT

বাঘার গিরিধারী মন্দির পরিদর্শনে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃনন্দ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০২১

গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে অবস্থিত শ্রীশ্রী গিরিধারী জিউ মন্দির পরিদর্শন করেছেন গোলাপগঞ্জ উপজেলার সনাতনী ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

শনিবার বিকাল ৫টায় পরিদর্শন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি নিরেন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক রজত কান্তি দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজল কান্তি দাস, সাধারণ সম্পাদক লিপ্টন রঞ্জন রায় তালুকদার, ছাত্র যুব ঐক্য পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি অমল কান্তি দাস, সাধারণ সম্পাদক অধির রাম বিশ্বাস, বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক শান্ত দাস, ছাত্র যুব ঐক্য পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক পিন্টু দাস। স্থানীদের মধ্যে উপস্থিত ছিলেন দুলন কান্ত দেব, বাবুল কান্ত দেব, ঋষি চন্দ্র দেব প্রমুখ।

শ্রীশ্রী গিরিধারী মন্দিরের সেবায়েত প্রাণগোবিন্দ দাস গ্রেপ্তার কারণ, সৃষ্ট প্রেক্ষাপট ও এসংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে স্থানীয় ভক্তবৃন্দ ও ভিকটিমের পরিবারের সদস্যদের সাথে পূজা পরিষদ ও ঐক্য পরিষদ নেতৃবৃন্দ কথা বলেন। নেতৃবৃন্দ শ্রীশ্রী গিরিধারী জিউ মন্দির নিয়ে সৃষ্ট ঘটনা ও মন্দিরের সেবায়েতকে গ্রেফতারে তীব্র নিন্দা জানান ও নিরপেক্ষ তদন্ত দাবী করেন।

উপজেলার বাঘা ইউনিয়নে কালাকোনা গ্রামে মন্দিরের শ্রীশ্রী গিরিধারী জিউ মন্দিরে ধর্ষণ চেষ্টা অভিযোগ এনে এক তরুনীর দেওয়া মামলায় কোন তদন্ত ছাড়া প্রাণগোবিন্দ দাসকে গ্রেপ্তারের অভিযোগ করেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.