Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ৬৮৩ মসজিদে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৯ এপ্রিল, ২০২১

সিলেটের গোয়াইনঘাটে করোনা ভাইরাস সমক্রমণরোধে উপজেলা পরিষদের এডিবির তহবিল হতে ৬৮৩ টি মসজিদের প্রতিটিতে ২টি বালতি, ১কেজি ব্লিচিং পাউডার, ১০টি সাবান এবং ১ প্যাকেট  মাস্ক (৫০ টি) বিতরণ করা হয়।

রোববার বিকেল ৪টায় উপজেলা পরিষদের হল রুমে কোভিড-১৯  পরিস্থিতিতে এডিপি খাত হতে  উপজেলার ৬৮৩ টি মসজিদে করোনা ভাইরাস প্রতিরোধক উপকরণ বিতরণ করা হয়।

উপজেলার সবকটি মসজিদে এসব সুরক্ষা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ এবং বিভিন্ন মসজিদ সমুহের পক্ষে সভাপতি, ইমামগণ। ইসলামি ফাউন্ডেশন গোয়াইনঘাট উপজেলা শাখার মাধ্যমে উপজেলার সবকটি মসজিদে  এসব সুরক্ষা সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.