Sylhet Today 24 PRINT

মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলন: জরিমানা গুনলেন ইউপি সদস্য

মাধবপুর প্রতিনিধি |  ১৯ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে এক ইউপি সদস্যকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন মাধবপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আহামেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের কাছে খবর আসে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করছেন স্থানীয় এক ইউপি সদস্য। এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার প্রমাণ পেয়ে আন্দিউড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আক্তার মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আহামেদ।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.