Sylhet Today 24 PRINT

লকডাউন অমান্য, কমলগঞ্জে ৬ প্রতিষ্ঠানে জরিমানা

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৯ এপ্রিল, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে লকডাউন অমান্য করার অপরাধে ৬টি মামলায় ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারঘোষিত লকডাউন চলছে। অনেকেই লকডাউন মানছেন না। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করছেন। লকডাউন কার্যকর করতে সোমবার দুপুরে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার ও মুন্সীবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ৬ প্রতিষ্টানকে ২৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক অভিযান ও জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.