Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে চুরি করতে গিয়ে ধরা, যুবককে পুলিশে দিলো জনতা

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৯ এপ্রিল, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে আসবাবপত্র চুরি করে পালাতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে এক চোর। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাঝেরগাঁও মণিপুরী পল্লীতে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মাঝেরগাঁও গ্রামের বাসিন্দা রাজেশ্বরী সিনহা বিষ্ণু উৎসবে যোগ দিতে পার্শ্ববর্তী শিববাজার মন্ডপে যান। এই সুযোগে রান্না ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে চোর। ঘরে থাকা মূল্যবান আসবাপত্র চুরি করে পালিয়ে যাওয়ার সময় রাজেশ্বরী সিনহার ভাইপো মনি সিংহ দেখে ফেলে। তার চিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে এসে চোরকে ধাওয়া দিয়ে মাঝেরগাঁও চৌরাস্তা নামক স্থানে আটক করে। তার নাম সাগর মিয়া (২৫)। সে হবিগঞ্জের মাধবপুরের রিয়াজনগর গ্রামের অনু মিয়ার ছেলে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলামে নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে চোর সাগর মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপ পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.