Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

চুনারুঘাট প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটের ১০নম্বর মিরাশী ইউপির গোয়াছপুর গ্রামে পুকুরপাড়ের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত আহত পুতুল মিয়ার (৪৫) মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত পুতুল মিয়া ওই গ্রামের আব্দুল আহাদ ওরফে সোনাই মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার (১৮ এপ্রিল) নিহতের চাচা মকসুদ আলীসহ তার ছেলে বিল্লাল মিয়া ও লাল মিয়ার সাথে পুকুরপাড়ের রাস্তা নিয়ে সংঘর্ষ হলে পুতুল মিয়াসহ তার পরিবারে ৬জন গুরুতর আহত হন। পুতুল গুরুতর আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা সংকটাপন্ন হলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবার এখনও কোনা লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.