Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

চুনারুঘাট প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কাজিশাইল গ্রামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। নিহত রিমু বেগম (২৪) ওই গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে পাওয়া, সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যার দিকে রিমু বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। তখন পরিবারের লেকজন রিমুকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিমুকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানা পুলিশ রিমুর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.