Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ‘টমটম’র ধাক্কায় আহত যুবকের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০২১

গোলাপগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার (টমটম) ধাক্কায় গুরুতর আহত শহিদ আহমদ (৩৪) মারা গেছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন শহিদ আহমদের ফুফাতো ভাই শিমু আহমদ।
 
শহিদ আহমদ উপজেলার পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের মৃত ওহিদ আলীর ছেলে। তিনি তৃপ্তি বেকারির গাড়ি চালক ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (১০ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলার পৌর এলাকার কদম গাছের পাশে অবৈধ টমটমের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখান থেকে অবস্থা খারাপ হওয়ায় তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান স্বজনেরা।

১০ দিন তিনি চিকিৎসাধীন থেকে আজ মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) একই জায়গায় পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (১৩ এপ্রিল) আলা উদ্দিন (৫০) নামে আরও এক বৃদ্ধ মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.