Sylhet Today 24 PRINT

লোকসংগীত শিল্পী ও পুঁথিপাঠক রমজান আলী বয়াতি আর নেই

কমলগঞ্জ প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০২১

লোকসংগীত শিল্পী, বিশিস্ট পুঁথিপাঠক রমজান আলী বয়াতি (৮২) আর নেই। মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জেরর আলীনগর  ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বিকাল ৫টায় শ্রীনাথপুর গ্রামে তার নামাজের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। রমজান আলী বয়াতি স্থানীয় গাজীর গানের পালার শিল্পী ছাড়াও উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের সংঙ্গে যুক্ত ছিলেন।

রমজান আলী বয়াতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট লেখক-গবেষক দীপংকর মোহান্ত, লোক গবেষক আহমদ সিরাজ, কবি অধ্যাপক অবিনাশ আচার্য্য, মণিপুরী থিয়েটারের সভাপতি শুভাসীষ সমীর, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কমলগঞ্জ উপজেলা সংসদের সভাপতি অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, সাধারণ সম্পাদক শাব্বির এলাহী, উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় পরিষদ সদস্য প্রনীত রঞ্জন দেবনাথ, কবি সনাতন হামোম, জেলা সিপিবি নেতা নীলিমেষ ঘোষ বুলু, আব্দুল লতিফ, অ্যাডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস, সাংবাদিক-কলামিষ্ট মীর লিয়াকত, প্রবাসী সাংবাদিক সুদেরা সুজন প্রমুখ।

এক বিবিৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘রমজান আলী বয়াতির মৃত্যুর সাথে আমাদের লোকভান্ডারের জায়গা শূণ্য হয়ে গেল। লোকসংস্কৃতির মানুষগুলো বড় অসাম্প্রদায়িক চরিত্র বহন করে।’


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.