Sylhet Today 24 PRINT

মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২০ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ১০ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. শিপন মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শিপন ওই উপজেলার রামনগর গ্রামের মো. কুদরত আলীর ছেলে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি দল মাদবপুর থানার মনতলা বাজারস্থ শফিক প্লাজা নামক এলাকায় অভিযান চালায়। এসময় ১০ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দসহ পেশাদার মাদক কারবারি মো. শিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.