Sylhet Today 24 PRINT

মাধবপুর শ্রমিক দলের সভাপতি মারা গেছেন

মাধবপুর প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের মাধবপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি ও বেবিট্যাক্সি সমবায় সমিতি’র সাবেক সভাপতি মো. আলাই মিয়া (৬২) আর নেই।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ৯টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে স্ত্রী ছেলে মেয়ে ও নাতিনাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া ঈদ গা মাঠে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল,মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, জেলা শ্রমিক দলের সভাপতি ইসলাম তরফদার তনু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.