Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমার সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা লোকমান গ্রেফতার

নিউজ ডেস্ক |  ১২ নভেম্বর, ২০১৫

সিলেটের  দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা (দক্ষিণ) জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা লোকমান আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে দক্ষিণ সুরমার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আতাউর রহমান জানান, তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ৩টার দিকে তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

আজ তাকে আদালতে হাজির করা হবে বলে জানায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.