Sylhet Today 24 PRINT

১৬ দিন পর সিলেট রুটে চালু হল অভ্যন্তরীণ ফ্লাইট

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসের কারণে টানা ১৬ দিন পর দেশের অভ্যন্তরীণ রুটে বুধবার সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এদিন সকাল পৌণে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট এখনও চালু হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান । তিনি বলেন, লকডাউনের কারণে বন্ধ থাকা অভ্যন্তরীণ ফ্লাইট আজ সিলেট থেকে ফের চালু হয়েছে। তবে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধ রয়েছে।

জানা যায়, বুধবার (২১ এপ্রিল) সকাল পৌণে ৮টায় আসা ইউএস বাংলার ফ্লাইটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ৯টা ২০ মিনিটে। এছাড়া দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা থেকে নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকা থেকে সিলেট আসে। নভোএয়ার সিলেট থেকে ঢাকায় যাবে দুপুর ২টা ২০ মিনিটে।

এছাড়া ইউএস বাংলার আরেকটি ফ্লাইট বুধবার রাত ৭টায় ঢাকা থেকে ছেড়ে সিলেট আসবে ৭টা ৫০ মিনিটে এবং ওইদিন রাত ৮টা ২০ মিনিটে সিলেট থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। নভোয়ার বিমানের ফ্লাইটটি রাত সাড়ে ৭টায় ঢাকা থেকে সিলেট আসবে। আবার বুধবার রাত ৮টা ৫০ মিনিটে সিলেট থেকে ঢাকায় যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.