Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৩ এপ্রিল, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ উপলক্ষে পুষ্টি সপ্তাহের  উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার সকাল ১১ টায় শোভাযাত্রা ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাক্তার শাইখুল ইসলাম, ডাক্তার শারমিন আরা আশা, ডাক্তার নাজমুল সাদাত, মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, ডাক্তার খোকন সাহা প্রমুখ।

পুষ্টি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে ১০জন মুক্তিযোদ্ধা কে বিশেষ চিকিৎসা প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.