Sylhet Today 24 PRINT

লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন

নিজস্ব প্রতিবেদক |  ২৪ এপ্রিল, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া সংরক্ষিত বনে আগুনে লেগেছে। দুপুর ১২টার দিকে জাতীয় এই উদ্যানে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভািস। তবে দুপুর ২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি।

স্থানীয় সুত্রে জানাযায়, লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি অংশে কাজ করছিল কিছু শ্রমিক। কিন্তু দুপুর ১২ টার দিকে সেখানে হঠাৎ আগুন জ্বলে উঠে।

খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রের চেষ্টা করছে তবে বনের ভেতরে রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস ভেতরে ঢুকতে পারছে না সেই সাথে পানির সল্পতা রয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, বনবিভাগের লোকজন এবং ফায়ারসার্ভিস ঘটনাস্থলে আছে। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, কি কারণে আগুন লাগল তা তদন্ত করবে বনবিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.