Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক কারবারির ৬ মাসের জেল

মাধবপুর প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে দুই মাদক কারবারিকে ৬মাস করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্তরা হচ্ছে মাধবপুর উপজেলার রাজনগর গ্রামের আক্কাস আলীর ছেলে মিশু মিয়া ও নরসিংদী জেলার রায়পুরা থানার বাহিরচড়া গ্রামের মনির মিয়ার স্ত্রী সুমা আক্তার।

শনিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ ভ্রাম্যমাণ আদালত পরিচলানা করে এই রায় দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার মঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি  গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। ঘটনাস্থলে আদালত পরিচলানা করে এই রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ। এ সময় থানার এএসআই গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উদ্ধারকৃত গাঁজা গুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.