Sylhet Today 24 PRINT

ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ছাতক প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০২১

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকে পৃথক সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। শনিবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাও গ্রামে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন ও কালারুকা ইউনিয়নের মুক্তিরগাও গ্রামে এক সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়।

জানা যায়, শনিবার সন্ধ্যার পর শিশুদের বাইসাইকেল চালানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে ফারুক মিয়া (৫৫), সাইফুর রহমান (২২), আখতার (২৫) ও আসিদ আলী (৭৫) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেছে।

অন্যদিকে উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাও গ্রামে পৃথক এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৩৫ জন লোক আহত হয়েছে। মুক্তিরগাও গ্রামে সংঘর্ষে শালিসকারী আব্দুল মতিন মেম্বার ও শামছুল হকও আহত হন।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.