Sylhet Today 24 PRINT

খালার বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেলো শিশুর

কুলাউড়া প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০২১

মৌলভীবাজারের কুলাউড়ায় মায়ের সাথে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেলো শিশু মরিয়ম বেগমের (৩)।  রোববার দুপুরে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের উত্তর জয়চণ্ডী গ্রামের রফিক মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে।

মরিয়ম একই উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের নবীনগর গ্রামের শাহীন মিয়া ও আফিয়া বেগম দম্পতির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার উপজেলার নবীনগর এলাকার শাহীন মিয়ার স্ত্রী আফিয়া বেগম শিশু কন্যা মরিয়মকে নিয়ে উত্তর  জয়চণ্ডীতে রফিক মিয়া ও আঙ্গুরী বেগম দম্পতির (বোনের বাড়ি) বাড়িতে আসেন। রোববার দুপুরে ঘরের সবার অগোচরে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায় মরিয়ম। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি বাড়ির লোকজন। পরে বাড়ির পুকুরে তার দেহ ভাসতে দেখতে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মারা গেছে বলে জানান।

ইউপি সদস্য লোকমান মিয়া পানিতে ডুবে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.