Sylhet Today 24 PRINT

‘নিরপরাধ কাউকে হয়রানি করা হচ্ছে না’

হবিগঞ্জ প্রতিনিধি |  ১২ নভেম্বর, ২০১৫

‘কোনো রাজনীতিবিদ নয়, সন্ত্রাসী দুর্বৃত্ত ও যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেপ্তার করছে পুলিশ। নিরীহ নিরপরাধ কোনো ব্যক্তিকে হয়রানি করা হচ্ছে না। যারা হয়রানির কথা বলছেন তারা ঘরে বসেই এসব কথা বলছেন। পুলিশ তো তাদের বাড়ি যাচ্ছে না।’

পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হক বিপিএম পিপিএম বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নে একটি পুলিশ তদন্তকেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

এর আগে তিনি তদন্ত কেন্দ্রের ফলক উম্মোচন করেন। পরে তিনি এক সুধী সমাবেশে বক্তব্য দেন। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এতে সভাপতিত্ব করেন।

এ সময় পুলিশের সিলেট রেঞ্চের ডিআইজি মিজানুর রহমান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.