জৈন্তাপুর প্রতিনিধি | ২৫ এপ্রিল, ২০২১
জৈন্তাপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জৈন্তাপুর মডেল থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ।
শনিবার (২৪ এপ্রিল) রাত ১০টায় জৈন্তাপুর মডেল থানার হল রুমে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, সাংবাদিক, পুলিশ একে অন্যের পরিপূরক। সমাজ উন্নয়নে সাংবাদিকদের লেখনির ভুমিকা প্রশংসনীয়। সমাজের নানা ন্যায় অন্যায় সুখ-দুঃখের চিত্র আপনাদের লেখনির মাধ্যমে তুলে ধরেন। সচেতন করেন দেশ ও জাতিকে। একটি এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়ন সাধন, অপরাধ মূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করতে পারেন।
সাংবাদিকরা সীমান্ত চোরাচালান নিয়ে কথা বললে তিনি বলেন, আমাদের দেশের সম্পদ যাতে রক্ষা হয় সে ব্যাপারে আমরা কাজ করবো। একটা সংবাদপত্র যেমন কোন অনিয়ম কিংবা পুলিশের ভূল তুলে ধরবে ঠিক একই ভাবে ভালো কাজের প্রচার বা প্রশংসা করা উচিৎ। উপজেলায় পুলিশি সেবা আরো বৃদ্ধি করবো যাতে একটি শান্তিপূর্ণ জনপদ করতে পারি। এক্ষেত্রে প্রেসক্লাব নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, পুলিশ পরিদর্শক (তদন্ত কর্মকর্তা) ওমর ফারুক মোড়ল, উপ-পুলিশ পরিদর্শক কাজি শাহেদুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, যুগ্ন সাধারণ সম্পাদক এস.এম রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাজান কবীর খান, সদস্য নুরুল ইসলাম, সদস্য আবুল হোসেন মোঃ হানিফ, সদস্য রেজওয়ান করিম সাব্বির, সদস্য শোয়েব উদ্দিন, সাংবাদিক নাজমুল ইসলাম, এম.এম রুহেল, জাহিদুল ইসলাম, সালমান শাহ, মাহবুবুর রহমান সবুজ প্রমুখ।