Sylhet Today 24 PRINT

ইউনিয়ন অফিসে আগুন: ঘটনাস্থল পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান, ইউএনও

বড়লেখা

বড়লেখা প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০২১

মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবনে অগ্নিকাÐের ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।

রোববার দুপুর ১টার দিকে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনাম উদ্দিন, বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) ইয়াকুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দুপুর দেড়টার দিকে বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এরআগে সকালে থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
    
থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে বড়লেখা থানার ওসি মৌলভীবাজারে যাবার পথে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবন থেকে ধোঁয়া বের হতে দেখেন। তিনি বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনাম উদ্দিনকে জানান ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ইউনিয়ন পরিষদ ভবনের সেমিপাকা ৫টি কক্ষ পুড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চেয়ারম্যানের কক্ষ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ডিজিটাল সেন্টার ও গ্রাম আদালতের কক্ষসহ পাঁচটি কক্ষের পাশাপাশি ইউনিয়নের ৫টি কম্পিউটার এবং গুরুত্বপূর্ণ সকল নথি পুড়ে ছাই হয়ে গেছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনাম উদ্দিন বলেন, ‘সকাল আটটার দিকে থানার ওসি মৌলভীবাজারের যাচ্ছিলেন। এসময় তিনি ইউনিয়ন থেকে ধোঁয়া বের হতে দেখেন। তিনি বিষয়টি ফোনে জানান। পরে স্থানীয়রাও বিষয়টি জানান। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রæত এসে দেখি গুরুত্বপূর্ণ সব কাগজ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়েছে। আগুন কীভাবে লেগেছে তা ঠিক বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। সব কিছু পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.