Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ধান কাটা শ্রমিকদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

তাহিরপুর প্রতিনিধি  |  ২৫ এপ্রিল, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ধান কাটা শ্রমিকদের মাঝে আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী কর্তৃক প্রেরিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার(২৫ এপ্রিল) দুপুরে উপজেলার শনির হাওরে করোনা সুরক্ষা সামগ্রী(মাক্স ও সাবান)বিতরণ করেন তাহিরপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দোলা, উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খেলু মিয়া, আ. লীগের সদস্য সেলিম আখঞ্জি, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, ছাত্রলীগের সভাপতি আবুল বাসার, মেম্বার মিয়া হোসেনসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাহিরপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী কর্তৃক প্রেরিত করোনা সুরক্ষা সামগ্রী হাওরে ধান কাটায় নিয়োজিত শ্রমিক জনতার মধ্যে বিতরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.